প্রাইভেসি পলিসি (Privacy Policy)
মেডিসেবা আপনার গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পলিসিতে উল্লেখ করা হয়েছে যে কীভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত রাখি।
১. তথ্য সংগ্রহ:
আমরা রোগী ও ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, ইমেইল এবং প্রয়োজনীয় মেডিকেল তথ্য শুধুমাত্র সঠিক চিকিৎসাসেবা ও ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্য সংগ্রহ করি।
২. তথ্যের সুরক্ষা:
আপনার ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য সম্পূর্ণ এনক্রিপ্টেড ও সুরক্ষিত ডাটাবেসে রাখা হয়। আপনার সম্মতি ছাড়া কোনো তৃতীয় পক্ষের কাছে তথ্য শেয়ার করা হয় না।
